Voice of Teachers
কওমি মাদ্রাসার শিক্ষকদের কণ্ঠস্বর
শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো সমাজের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
কেন এই উদ্যোগ?
উস্তাদদের কথা শুনুন
কওমি মাদ্রাসায় খেদমত ও শিক্ষকতা একটি মহান পেশা। যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা এই অঞ্চলে দ্বীনের ঝাণ্ডা সমুন্নত রেখেছে।
তবে বর্তমানে এই পেশার প্রতি নানান অস্থিরতা তৈরি হয়েছে। বেতন, আবাসন, কর্মপরিবেশ, শিক্ষকদের ইলমি-আমলি মানোন্নয়ন — এই বিষয়গুলো যথাযথ গুরুত্ব না পাওয়ায় উস্তাদ-ছাত্র সহ পুরো জাতিই ক্ষতির মুখে। উস্তাদগণ চাইলেও কোথাও কথা বলতে পারছেন না।
এই জরিপের লক্ষ্য:
এই তথ্য ইনশাআল্লাহ যথাসম্ভব দেশবরেণ্য আলেম সমাজ এবং বেফাক ও হাইআর মতো প্রতিষ্ঠানের কাছে তুলে ধরা হবে — যেন তারা বিষয়গুলো নিয়ে ভাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
কীভাবে কাজ করে?
মাত্র তিনটি ধাপ
Google দিয়ে সাইন ইন করুন
আপনার Gmail দিয়ে প্রবেশ করুন। এটি শুধু একাধিকবার ভোট রোধ করতে।
সার্ভে পূরণ করুন
৮টি ধাপে বেতন, আবাসন, কর্মপরিবেশ সহ বিভিন্ন বিষয়ে উত্তর দিন।
জরিপ প্রকাশিত হয়
সকল তথ্য একত্রিত করে উন্মুক্তভাবে প্রকাশ করা হয়।
আপনার পরিচয় গোপন থাকবে
গোপনীয়তার নিশ্চয়তা
- ✦আপনার নাম বা ফোন নম্বর সংগ্রহ করা হয় না
- ✦Email শুধু একবারের বেশি ভোট দেওয়া রোধ করতে — সার্ভে ডেটার সাথে সংযুক্ত থাকে না
- ✦সমস্ত তথ্য শুধু সামগ্রিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হবে
- ✦জরিপ সকলের জন্য উন্মুক্তভাবে প্রকাশ করা হবে
সার্ভেটি সম্পন্ন করতে প্রায় ৩–৬ মিনিট লাগবে।
আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ
আপনিও এই সার্ভেতে অংশ নিন এবং আপনার সহকর্মীদের শেয়ার করুন। একসাথে আমরা পরিবর্তন আনতে পারি।
এখনই অংশ নিন →জাযাকাল্লাহু খাইরান — আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ