Voice of Teachers
আপনার কথা শুনতে চাই
কওমি মাদ্রাসায় খেদমত ও শিক্ষকতা একটি মহান পেশা। যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা এই অঞ্চলে দ্বীনের ঝাণ্ডা সমুন্নত রেখেছে। এখানে খেদমত ও শিক্ষকতার উদ্দেশ্য কেবল 'রিজালুল্লাহ' তৈরি করা ও দ্বীনের ঝাণ্ডা সমুন্নত রাখা।
তবে বর্তমানে এই পেশার প্রতি নানান অস্থিরতা তৈরি হয়েছে, যা মোটেও সুখকর নয়। কর্তৃপক্ষের সামর্থ সত্ত্বেও বেতন, আবাসন, কর্মপরিবেশ, শিক্ষকদের ইলমি-আমলি মানোন্যয়ন — এই বিষয়গুলো যথাযথ গুরুত্ব না দেওয়ায় উস্তাদ-ছাত্র সহ পুরো জাতিই ক্ষতির মুখে। বিষয়গুলো নিয়ে উস্তাদগণ চাইলেও কোথাও কথা বলতে পারছেন না। আমরা সেই কথাগুলো শুনতে চাই এবং সবার সামনে তুলে ধরতে চাই।
এই জরিপের লক্ষ্য:
এই তথ্য ইনশাআল্লাহ যথাসম্ভব দেশবরেণ্য আলেম সমাজ এবং বেফাক ও হাইআর মতো প্রতিষ্ঠানের কাছে তুলে ধরা হবে — যেন তারা বিষয়গুলো নিয়ে ভাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
গোপনীয়তার নিশ্চয়তা:
সার্ভেটি সম্পন্ন করতে প্রায় ৩–৬ মিনিট লাগবে।
জাযাকাল্লাহু খাইরান — আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ